ঢাকাSaturday , 12 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 12 October 2019, 21:54

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: ‘মাদক কে না বলুন, খেলাধূলা কে হ্যাঁ বলুন’ এই ¯েøাগানে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে বড়দল বাজার ব্যবসায়ী সমিতি এ খেলার আয়োজন করে। টুর্নামেন্টে বুড়িয়া ফকরাবাদ ফুটবল একাদশ বনাম বড়দল ইউনিয়ন ফুটবল একাদশ পরস্পর মুখোমুখী হয়। খেলায় বুড়িয়া ফকরাবাদ ফুটবল একাদশ টাইব্রেকারে ৬-৫ গোলে বড়দল ইউনিয় ফুটবল একাদশ কে পরাজিত করে। রেফারির দায়িত্ব পালন করেন আবু অহেদ বাবলু, লাইনসম্যান এর দায়িত্বে ছিলেন আসাদুল হক ও অরুন কান্তি সানা। ধারাভাষ্যে ছিলেন আশরাফ বিশ্বাস। খেলায় বিজয়ী দলকে ২১ ইঞ্চি ও রানার্স আপ দলকে ১৭ ইঞ্চি একটি এলইডি মনিটর প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহাম্মদ আলী সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা। এ সময় ইউনিয়ন আ’লীগের সভাপতি সুরঞ্জন ঢালী, ইউপি সদস্য মজিজুল ইসলাম, আব্দুর রশিদ, মাসুদ রানা, দেবব্রত কুমার, যুবলীগ সভাপতি আলমগীর সানা, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিটু, সমাজসেবক কালাম সানা, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ইউনিয়ন প্রতিনিধি এস এম শরীফ সহ আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *