নলতা আহ্ছানিয়া মিশনের সম্পাদকের মৃত্যুতে সখিপুর ইউনিয়ন পরিষদের শোক
দেবহাটা প্রতিনিধি: সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশনের (হেলথ বিভাগ) পরিচালক ইকবাল মাসুদের পিতা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…রাজিউন)। শনিবার (১২ অক্টোবর) পৌনে ১টায় সখিপুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সখিপুর পরিষদের নেতৃবৃন্দরা। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, দেবহাটা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউডিসি’র উদ্যোক্তা এমএ মামুন, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবার আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, নির্মল কুমার মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, রেহেনা ইসলাম, আলফাতুন নেছা, আরতী রানী ঘোষ এবং সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দসহ ইউনিয়নবাসী।

Leave a Reply