ঢাকাFriday , 11 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

admin ঢাকা
আপডেট: 11 October 2019, 21:51

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে আবু মুছা গাইন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি উপজেলার রতনপুর এলাকার সাকাত গাইনের ছেলে।

সূত্র জানান, উপজেলার রতনপুর ইউনিয়নের মেয়ে ও আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে গত ২৫ সেপ্টেম্বর বেলা ১ টার দিকে আবু মুছাসহ অজ্ঞাতনামা ২/৩ জন জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আবু মুছা জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই কলেজ ছাত্রী পালিয়ে বাড়িতে চলে আসার পর তার পিতা থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পেন্ডিং অবস্থায় আছে। যার কারণে আসামি আবু মুছা গাইন কলেজ ছাত্রীর প্রতি বিদ্বেষ পোষণ করে।

এরপর গত ২৫ অক্টোবর বেলা ১ টার দিকে ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে রতনপুর গ্রামীণ টাওয়ারের পাশে পৌছালে আবু মুছা পূণরায় কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। যার প্রেক্ষিতে কলেজ ছাত্রীর পিতা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি রেকর্ড করার জন্য কালিগঞ্জ থানাকে নির্দেশ প্রদান করেছেন। এদিকে আবু মুছার পরিবারের দাবি দীর্ঘদিন যাবৎ ওই কলেজ ছাত্রীর সাথে মুছার প্রেমের সম্পর্ক রয়েছে। যার কারণে তারা দুইজন স্ব ইচ্ছায় বাড়িতে থেকে পালিয়ে গেছে বলে ধারণা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *