ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভোক্তা অধিকার আইনে জরিমানা

admin ঢাকা
আপডেট: 10 October 2019, 23:03

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক নকিপুর বাজারে মা বাণিজ্য বিতানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় বাজারের সকল ব্যবসায়ীদের অবৈধ ও ভেজাল দ্রব্য বিক্রি না করার জন্য মৌখিকভাবে সতর্ক করেন তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান জানান, এই অভিযান উপজেলা ব্যাপী চলমান থাকবে। অভিযান চলাকালীন সময়ে পুলিশ বাহিনীর সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *