ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) প্রশিক্ষণ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 10 October 2019, 22:31

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) আওতায় তিন দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শহরের পলাশপোল এলাকায় দৈনিক দক্ষিণের মশাল সংলাপ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংগঠন প্রগতি এ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কর্মসূচির উদ্বোধন করেন, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহনাজ পারভিন মিলি, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। এছাড়াও বক্তব্য রাখেন, উত্তরণের লিগ্যাল অফিসার অ্যাড. মুনিরউদ্দীন, ডিআরআরএ’র আনজির আহমেদ, হোপ ফর দ্যা পুওরিস্ট সাতক্ষীরার কর্মকর্তা মৃণাল কুমার সরকার, ব্রেকিং দ্যা সাইলেন্স’র সাতক্ষীরার অফিস ইনচার্জ শরিফুল ইসলাম, সিডবিøওসিএস’র রুহুল আমিন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা, প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, উন্নয়ন-কর্মী সুব্রত কুমার দে প্রমুখ। এ সময় প্রগতি বাস্তবায়িত ভিজিডি প্রকল্পে কর্মরত প্রশিক্ষক শেখ রফিকুল ইসলাম, পাপিয়া আহমেদ, সু-প্রকাশ দে ও ফারুক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রগতির প্রধান নির্বাহী দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী বিগত দিনে প্রগতি বাস্তবায়িত মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি)সহ বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে বর্ণনা দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রগতি সাতক্ষীরার একটি অধিকারভিত্তিক জনসংগঠন। সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে বর্তমান চক্রে প্রগতি মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) বাস্তবায়নে দক্ষতার প্রমাণ দেবে এমনটাই আমরা আশা করি। কারণ প্রগতি এই জেলায় দীর্ঘদিন খাসজমি, নদী-খাল দখল মুক্ত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। একই সাথে নারীর ক্ষমতায়ন, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন, উপক‚লীয় বাঁধ টেকসই করতে সরকার ও স্থানীয় জন প্রতিনিধিদের সাথে কার্যক্রম বাস্তবায়ন করছে। সে আলোকে প্রগতি সাতক্ষীরা সদর উপজেলায় ভিজিডি কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে এই কর্মসূচির আওতায় সম্পৃক্ত দুস্থ নারীদের সামগ্রিক উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে অন্যান্য কর্মসূচি হাতে নেবে। নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতায় কাজ করবে। উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে প্রগতি ২ হাজার ১শ’ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও জীবন দক্ষতা কর্মসূচি প্রশিক্ষণ প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *