ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আবরার ফাহাদ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

admin ঢাকা
আপডেট: 10 October 2019, 22:28

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় (শহীদ আলাউদ্দিন চত্বরে) সাতক্ষীরার কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে এই অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা আবরার ফাহাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা বলেন, দেশে নৃশংস হত্যাকান্ড এটাই প্রথম নয়। এর আগেও ত্বকী, বিশ্বজিৎসহ অনেককে এভাবে হত্যা করা হয়েছে কিন্তু এসব হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় আজ আবরার ফাহাদকে মরতে হলো। বক্তারা এ সময় আবরার ফাহাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির জোর দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদুর রহমান বাধঁন, আফসানা মিমি, হ্যাপি, তুহিন, নেহা, অধরা, ইমন প্রমুখ।

উল্লেখ্য, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে গত রোববার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নীচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মর-দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *