আশাশুনিতে ইলিশ মাছ আহরণ ও ক্রয়-বিক্রয় বন্ধে প্রচারণা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ইলিশ মাছ আহরণ, ক্রয়-বিক্রয় নিষেধ সংক্রান্ত প্রচার ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ৯ অক্টোবর হতে ২২ দিন দেশের সকল অঞ্চলে ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহণ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ নিষেধাজ্ঞা যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এরই আওতায় বুধবার উপজেলার সকল এলাকার গ্রাম পুলিশ ও সর্ব সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সকল এলাকায় যাতে নিষেধাজ্ঞা অমান্য না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহŸান জানিয়ে প্রচার করা হয়েছে। সাথে সাথে সকলের হাতে লিফলেট দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিষেধাজ্ঞা অমান্য না হয় সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সিনি: উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন প্রমুখ।

Leave a Reply