ভালো পুলিশ বাহিনী তৈরি করতে ভালো সমাজ গঠন করতে হবে : পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান
গাজী আল ইমরান, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশের আয়োজনে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় শ্যামনগর থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভালো পুলিশ বাহিনী তৈরি করতে হলে অবশ্যই আমাদের ভালো সমাজ গঠন করতে হবে। আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। আমরা প্রতিটি থানায় তালিকা তৈরি করছি, যারা সরকার সহ সমাজের দুশমন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আপনাদের দায়িত্ব রয়েছে যারা জঙ্গি, মাদক ব্যবসায়ী, সরকারের নীতি পরিপন্থী তাদেরকে নির্মূল করতে সহযোগিতা করবেন। মনে রাখতে হবে একজন মানুষের মূল্য অনেক বেশি। আপনারা সুন্দর এবং শান্তিপূর্ণ জীবন যাবন করবেন এটা আমাদের কাম্য। মাদক এবং অবৈধভাবে ব্যবসা করে বেশি দিন টিকে থাকা যায় না। আপনার সন্তানকে মানুষ করতে হবে, চেষ্টা করতে হবে আপনার সন্তান যেন একজন বিনয়ী এবং সু-সন্তান হিসেবে তৈরি হয়। যে সমস্ত ছেলেরা বেপরোয়া গাড়ি চালায় তাদেরকে থানায় ধরে আনতে নির্দেশ দেন। তিনি বলেন, অপরিচিত কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ হলে অবশ্যই থানা পুলিশকে জানাবেন। গোয়েন্দা সংস্থার তথ্য মতে এখানে জঙ্গি আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের রুখতে আমাদের সহযোগিতা করবেন। এ সময় শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সহকারী কমিশনার (ভূমি) এস এম নাহিদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলী, ওসি (তদন্ত) আনিসুর রহমান মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জেলা পরিষদের সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এস এম আফজালুল হক, শ্যামনগর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবুলাল বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড. কৃষ্ণপদ মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপদেষ্টা আবু সাইদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, তাতি লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি, সিডিও ইয়ুথ টিম সরকারি মহসিন ডিগ্রি কলেজ ইউনিটের সভাপতি মো. হাফিজ, যুবলীগের সাবেক আহŸায়ক কুমুদ রঞ্জন গায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply