ঢাকাSunday , 6 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তলুইগাছায় ৮ দলীয় ডে-নাইট দাড়িয়া বাঁধা খেলা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 6 October 2019, 22:22

কলারোয়া প্রতিনিধি: ‘মাদক কে না বলি, সন্ত্রাস, জঙ্গিবাদ, পরিহার করি, বাল্য বিবাহ ও ডেঙ্গু প্রতিরোধ করি স্বাধীনতার স্বপক্ষে দেশ গড়ি’ এ ¯েøাগাকে সামনে রেখে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের তলুইগাছায় ডে-নাইট দাড়িয়া বাঁধা খেলা অনুষ্ঠিত হয়। শনিবার (৫ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এ খেলার আয়োজন করে উত্তর পাড়া যুব কমিটি। বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আ: খালেকের সার্বিক ব্যবস্থাপনায় ৮ দলীয় দাড়িয়া বাঁধা খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যথাক্রমে জোড়দিয়া, গোবরদাড়ি, কুশোডাঙ্গা, রায়টা, মেহমানপুর, দমদম, কাঁকডাঙ্গা, তলুইগাছার দল অংশ গ্রহণ করে। রাত ১টার সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ গ্রহণ করে সাতক্ষীরার জোড়দিয়া ও কলারোয়ার দমদম দল। অবশেষে জোড়দিয়া কে হারিয়ে দমদম গাদন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি এলইডি টিভি প্রদান করে আয়োজক কমিটি। এ সময় প্রভাষক আমিনুর রহমান, মেম্বার আ: ছামাদ, সাংবাদিক আ: জলিল, রুহুল আমিন, মো. ওহিদুজ্জামান সহ প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন। সমগ্র খেলাটি পরিচালনা করেন মো. আ: খালেক এবং খেলায় ধারাভাষ্য দেন আ: আহাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *