ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থল বন্দরে ৬দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

admin ঢাকা
আপডেট: 5 October 2019, 22:15

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার থেকে টানা ৬ দিন বন্ধ থাকছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী শনিবার (১২ অক্টোবর) থেকে আবারও যথারীতি চলবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে, ছুটির দিনেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৬ অক্টোবর থেকে ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৬ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কান্তিলাল দত্ত স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে অবহিত করেছেন। তিনি আরও জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তাই আমাদেরও বন্ধ রাখা ছাড়া কোন উপায় থাকে না। তবে, আগামী শনিবার (১২ অক্টোবর) থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। ভোমরা কাস্টমস শুল্ক স্টেশনের রেভিনিউ অফিসার বিকাশ চন্দ্র দেবনাথ জানান, ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষমান পেঁয়াজের ট্রাক গুলো ভোমরা স্থল বন্দরে প্রবেশের জন্য শনিবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু ছিল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার থেকে টানা ৬ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে, পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *