ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় সাংবাদিক নজরুল ইসলামের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 5 October 2019, 22:30

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলামের পিতা মরহুম আ: রহিম গাজীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে কোরআন তেলোয়াত, জুম্মাবাদ পাইকগাছা উত্তরপাড়া শাহী জামে মসজিদে দোয়া এবং বেলা ২টায় নিজ বাস ভবনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সোলাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এস.এম.এ মাজেদ, মোল্যা বাড়ী জামে মসজিদের খতিব মাও. কবিরুল ইসলাম, ক্বারী মো. আব্দুর রাজ্জাক সানা, হাফেজ মো. সেলিম, হাফেজ হাসমত আলি, হাফেজ ডা. শফিকুল ইসলাম, মো. মোসলেম আলি গাজী, সরদার মো. শওকত আলী, মুক্তিযোদ্ধা গাজী মো. নজরুল ইসলাম, ব্যবসায়ী শেখ আব্দুল আজিজ, এস.এম আবুল বাসার সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সুধী সাংবাদিক ও উত্তরপাড়া শাহী জামে মসজিদের ইমাম ও মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। মসজিদে দোয়া পরিচালনা করেন, শাহী মসজিদের খতিব হাফেজ মাও. নুরে আলম সিদ্দীকি ও মাও. মো. কবিরুল ইসলাম বিলালী। দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *