ঢাকাThursday , 3 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ৫দিনব্যপী লিডারশিপ ট্রেনিং সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 3 October 2019, 22:28

তালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজে ৫ দিন ব্যাপী অ্যাকটিভ সিটিজেন্স ইয়ুথ লিডারশিপ ট্রেনিং সম্পন্ন হয়েছে। বুধবার (২ অক্টোবর) বে-সরকারি সংস্থা উত্তরণের আয়োজনে ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় শিক্ষার্থীদের এ ট্রেনিং করানো হয়। গত শনিবার উক্ত ট্রেনিং এর উদ্বোধন করেন, পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক। কলেজের ৩০ ছাত্র-ছাত্রী উক্ত লিডারশিপ ট্রেনিং এ অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, উত্তরণের মো. রেজওয়ান উল্লাহ, মির্জা মনিরুল ইসলাম, গোলাম হোসেন, শাকিল সিয়াম ও বৃষ্টি খাতুন। ট্রেনিং এ জেন্ডার সমতা বাস্তবায়নে শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রশিক্ষকরা জানান। ট্রেনিং শেষে অংশগ্রহণকারীরা নিরাপদ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও কন্যা-শিশু নির্যাতন প্রতিরোধ শিরোনামে দু’টি সামাজিক উদ্যোগ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *