ঢাকাTuesday , 1 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রবীণরা সমাজের বোঝানয়, সম্পদ : আন্তর্জাতিক প্রবীণ দিবসে এমপি রবি

admin ঢাকা
আপডেট: 1 October 2019, 21:30

ডেস্ক রিপোর্ট: ‘বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১০টায় জেলা স্টেডিয়াম সংলগ্ন নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রবীণরা সমাজের বোঝা নয়, সম্পদ। প্রবীণদের হতাশ হলে চলবে না। প্রবীণদের অভিজ্ঞতা, প্রজ্ঞা আর নবীনদের উদ্যোগের সম্মিলনের মাধ্যমেই আমাদের গড়ে তুলতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। প্রবীণদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য পিতা-মাতার ভরন-পোষণ আইন ২০১৩ প্রণয়ন করেছে আ’লীগ সরকার। বয়স্ক ভাতা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক অসহায় দরিদ্রদের সহায়তা দিচ্ছে সরকার। বিগত কয়েক বছরে ভাতা-ভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে। মানুষের কল্যাণে কাজ করলে মহান সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। দুনিয়াতে আমার শ্বাস প্রশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ আমি জনকল্যাণে কাজ করে যাব।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবেদুর রহমান। এছাড়া সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, খুলনা মেডিকেল কলেজের সাবেক সচিব ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পৌর আ’লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহŸায়ক মো. আব্দুল মান্নান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ওলামা লীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, প্রোফেসর ভূধর সরকার, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, পৌর যুবলীগের আহŸায়ক মনোয়ার হোসেন অনু, ইঞ্জি. আব্দুর রশিদ, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। ‘সাতক্ষীরার উন্নয়নের রূপকার জন-মানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে জড়িয়ে সাতক্ষীরার স্থানীয় দুটি পত্রিকায় মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করায় আলোচনা সভার বক্তা ও উপস্থিত সকলে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান।’ আলোচনা সভার পূর্বে সংগঠনের প্রবীণদের লেখা প্রবীণ বার্তা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এ সময় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য শহিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *