ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 30 September 2019, 22:21

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক সাক্ষাৎকার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) কলারোয়া আলিয়া মাদরাসায় সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীরা জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান পরিবেশনের পর বীর মুক্তিযোদ্ধাদের পুষ্পমাল্য দিয়ে বরণ ও স্যালুট প্রদর্শন করে। প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মাও: আইয়ুব আলী, বিদ্যোৎসাহী সদস্য অ্যাড.কামাল রেজা, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন প্রমুখ। শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মহান মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা শোনে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সপ্তম শ্রেণির ছাত্রী লামিয়া সুলতানা ও জাকিয়া পারভীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *