ঢাকাMonday , 30 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে তিন মাদক ব্যবসায়ীসহ আটক ৬

admin ঢাকা
আপডেট: 30 September 2019, 22:04

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে তিন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে এসআই (নি:) বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে শালখালী বাজার থেকে বসুখালী গ্রামের এলেম গাজীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী এরশাদ হোসেন, ইয়াকুব্বর গাজীর ছেলে আব্দুস সালাম ও মগরব গাজীর ছেলে আবু সাইদ গাজী কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ৩০(৯)১৯ নং একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে বিভিন্ন মামলায় এসআই ফণীভূষন সরকার কুড়িকাহনিয়া গ্রামের রশিদুল গাজী, এএসআই আলমগীর হোসেন রুবেল গাজী ও এসআই দেবাশীষ মন্ডল সহিদুল ইসলাম কে গ্রেফতার করেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আসামিদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *