ঢাকাSunday , 29 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে আ’লীগের সমাবেশ

admin ঢাকা
আপডেট: 29 September 2019, 21:49

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার জেলা আ’লীগের সহ-সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র বিরুদ্ধে দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের নিউ মার্কেট চত্বরে বাংলাদেশ সাতক্ষীরা জেলা আ’লীগ, সদর উপজেলা আ’লীগ, পৌর আ’লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে। সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের সুখে দুঃখে ও উন্নয়নে দুই দুই বার বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি ওই মহান জাতীয় সংসদে বলেছি আমি জনগণের জন্য কাজ করতে এসেছি। আমার সাতক্ষীরার মানুষ কেন কষ্ট পাবে? সাতক্ষীরার উন্নয়নে এতিমের মত দপ্তরে দপ্তরে গিয়ে সাতক্ষীরাবাসীর অধিকার দাবি জানিয়ে বেশি পরিমাণ অর্থ বরাদ্দ এনেছি। যেন আমার সাতক্ষীরার মানুষ ভাল থকে। আমার নির্বাচনি এলাকা সাতক্ষীরার সকল সেক্টরের উন্নয়নে কাজ করেছি এবং সব সময় আপনাদের পাশে থেকেছি। আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। তার প্রমাণ আপনারা আজ বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে ১৪টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার মানুষ ওই স্বাধীনতা বিরোধী, জামাত-বিএনপির প্রেতাত্মা আ’লীগের উন্নয়নে বাঁধাগ্রস্তকারী ষড়যন্ত্রকারী দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। আমি সাতক্ষীরার উন্নয়নে জনগণের জন্য কি করেছি আপনারাই ভাল জানেন। ওই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে সঠিক জবাব আপনারাই দেবেন।’ প্রতিবাদ সমাবেশে অন্য বক্তারা বলেন, ‘জামাত-বিএনপির প্রেতাত্মারা দলে থেকে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্ত করতে ও দলের ভাবমূর্তি নষ্ট করতে দলীয় এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করছে। এ সময় সরকারের সংশ্লিষ্টদের প্রতি পত্রিকা দু’টির ডিক্লেয়ারেশন বাতিলের দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আ’লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহŸায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলার জ্যোৎ¯œা আরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির সভাপতি গৌর দত্ত, জেলা তাঁতি লীগের সদস্য সচিব তুহিন খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *