ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মৌচাক পত্রিকার মোড়ক উন্মোচন

admin ঢাকা
আপডেট: 28 September 2019, 23:13

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মৌচাক পত্রিকার ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর ) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মোড়ক উন্মোচন করা হয়। মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি আবদুর রশীদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা. আবুল কালাম বাবলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি মো. শহীদুর রহমান প্রমুখ। এছাড়া জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান, মৌচাকের সহ সভাপতি আব্দুল বারী, উপদেষ্টা আ: রব ওয়ার্ছী, অধ্যাপক মোজাম্মেল হক প্রমুখ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় মৌচাক সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ, মৌচাক পত্রিকার লেখক, সাংবাদিক, সাহিত্যিকসহ সকল শ্রেণি পেশার সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *