ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে আশীর্বাদ স্বরুপ’-এমপি রবি

admin ঢাকা
আপডেট: 28 September 2019, 21:51

মাজহারুল ইসলাম: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে আশীর্বাদ স্বরুপ। বাংলাদেশের ক্লান্তিলগ্নে জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায়। যারা দেশের উন্নয়ন চাই না তারা আজও গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অনেকে দলের মধ্যে ঘাপটি মেরে থেকে দল ও দলের মানুষদের ক্ষতি করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের থেকে সকলকে সাবধান হতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে। স্বাধীনতার স্বপক্ষের জনগণ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার এবং সকল ষড়যন্ত্র রুখে দেবে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, জননেত্রী শেখ হাসিনা সুস্থ ও দীর্ঘায়ু হলে দেশ ভাল থাকবে।’ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা’র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, দৈনিক আজকের পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস সালেহা ইসলাম, সাহানা মহিদ, সদর এমপি পুত্র মীর তানজীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *