কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে পাথরঘাটা সেমিতে
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা ফুটবল একাদশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মুষলধারে বৃষ্টির মধ্যে কলারোয়া সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ২-১ গোলে কলারোয়ার ফাইম ফুটবল একাদশকে পরাজিত করে পাথরঘাটা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলার প্রথমার্ধে পাথরঘাটা পরপর ২টি গোল করে মধ্য বিরতিতে যায়। বিরতির পরে শেষ মুহ‚র্তে ফাইম একাদশ ১টি গোল পরিশোধ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাজু হালদার। তাকে সহায়তা করেন উসমান ও স্বাধীন। টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন উসমান আলি। উৎসুক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া নিউজের ক্রীড়া রিপোর্টার হাবিবুর রহমান রনি, সংবাদ কর্মী আদিত্য বিশ্বাস, সুজন, জাহাঙ্গীর, নয়ন, তন্ময়, জলিল, ইমরান, ইমাম, সোহাগ, রায়হান প্রমুখ।

Leave a Reply