জলবায়ু নায্যতার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন, পদযাত্রা ও স্মারক লিপি প্রদান
dav ডেস্ক রিপোর্ট জলবায়ু নায্যতার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন, পদযাত্রা ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানবন্ধন কর্মসুচি পালিত হয়। জেলা নাগরিক কমিটির আহŸায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা, দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় এলাকাকে উপদ্রæত এলাকা ঘোষণা ও বিশেষ বরাদ্দ প্রদান, উপক‚লীয় এলাকায় স্থায়ী বেঁড়িবাধ নির্মাণ ও রক্ষাণাবেক্ষণ, জলবায়ু ও দুর্যোগ তহবিল গঠন, বিশুদ্ধ খাবার নিশ্চিতকরণ, সুন্দরবন ও জীববৈচিত্র সুরক্ষায় অধিকতর কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ ১৩ দফা দাবী তুলে ধরেন।
মানববন্ধন শেষে এক পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের মাধ্যমে ১৩ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

Leave a Reply