শ্রীউলার ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিকের ইন্তেকাল
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি শ্রীউলায় ৭নং ওয়ার্ডের মেম্বার আবু বক্কর সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……..রাজিউন)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০টায় ডায়াবেটিস জনিত রোগের কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে ৩ কন্যা ১ জন স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউপি সদস্য ইয়াছিন আলি, নাজমুল হুদা, নজরুল সানা, আক্তার হোসেন, জালাল উদ্দিন, তহমিনা জোয়াদার, মজিদা খানম, আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ পড়ান হাফেজ বিল্লাল হোসেন। এ সময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply