ঢাকাMonday , 23 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে বজ্র নিরোধক তাল বীজ রোপণ

admin ঢাকা
আপডেট: 23 September 2019, 21:13

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: ‘তাল বীজ রোপণ করি, বজ্রপাত মুক্ত শ্যামনগর গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে বজ্র নিরোধক তাল বীজ রোপণ করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় কলবাড়ী বাজারের সিডিওর প্রধান কার্যালয় চত্বর থেকে এ তাল বীজ রোপণ কার্যক্রম শুরু হয়। সিডিও ইয়ুথ টিমের নির্বাহী কমিটির সদস্য ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগের নেতৃত্বে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক এস.এম সাহেব আলী, সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের দপ্তর সম্পাদক গোপাল কুমার, কোষাধ্যক্ষ মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক তানভীর সোহেল, কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় ইউনিটের মো. মিয়ারাজ হোসেন, নুর ইসলাম পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন। তাল বীজ রোপণ বিষয়ে স.ম ওসমান গনী সোহাগ বলেন, আজ আমরা সিডিওর পক্ষ থেকে বুড়িগোয়ালিনী ইউনিয়নে তাল বীজ রোপণ করছি। এ রোপণের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না। পর্যায়ক্রমে শ্যামনগর উপজেলা ব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখব। আমরা এ এলাকার মানুষ, এলাকা রক্ষণাবেক্ষনের দায়িত্ব আমাদের সবার। তাই আসুন আমরা গাছ রোপণের পাশাপাশি তাল বীজ রোপণ করি এবং তা পরিচর্যা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *