ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চাম্পাফুলে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

admin ঢাকা
আপডেট: 19 September 2019, 20:59

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে পুকুরে গোসল করতে যেয়ে পানিতে ডুবে আরিফা সুলতানা (১২) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রী উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল গ্রামের আজিজ গাজীর মেয়ে এবং আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

এঘটনায় নিহত স্কুল ছাত্রীর চাচা আব্দুল মজিদ (৩৮) অপমৃত্যু মামলার দায়েরের জন্য থানায় লিখিত আবেদন জমা দিয়েছেন। তবে এই মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মাঝে রহস্যের ধু¤্রজাল সৃষ্টি হয়েছে।

থানায় দাখিলকৃত আবেদনপত্র সূত্রে জানা যায়, স্কুল ছাত্রী আরিফা সুলতানা বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে বাড়ির পাশর্^বর্তী পুকুরে গোসল করতে যায়। বাড়িতে ফিরতে দেরী করায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বেলা ২ টার দিকে পুকুরে গেলে সেখানে আরিফা সুলতানার ভাসমান মৃতদেহ দেখতে পান।

তবে স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে আরিফা সুলতানা ছোট বোন শরিফা সুলতানাকে (৬) সাথে নিয়ে পাশর্^বর্তী চাঁদখালী গ্রামে তার নানার বাড়ি যাচ্ছিল। তারা দু’বোন উজিরপুর বাজার এলাকায় পৌছালে পিতা আজিজ গাজী মারধর করে তাদেরকে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে পুকুর থেকে আরিফার ভাসমান লাশ উদ্ধার হয়েছে বলে জানা যায়।

এরিপোর্ট লেখা পর্যন্ত কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক চিন্ময় কুমার মন্ডল বলেন, মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এটি পানিতে ডুবে নাকি অন্য কোন কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *