পিতা-মাতার স্নেহের আদলে প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে-এমপি রবি
ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের ২৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় শহরের সুলতানপুর স্কুল ভবনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদ এ সভার আয়োজন করে। স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. অবুল কালাম বাবলা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য এবং স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘পিতা-মাতার ¯েœহের আদলে প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। তারা অন্য শিশুদের মত স্বাভাবিক নয়। প্রতিবন্ধীরা ভাল শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মক্ষেত্রে অবদান রেখে চলেছে।’ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সার্বিক উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মকসুমুল হাকিম, শেখ মাহফুজুর রহমান, অধ্যক্ষ আল আমিনুর রশীদ, সৈয়দ নাজমুল হক বকুল, সদস্য সচিব ও প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, মনস সোম, শিক্ষক প্রতিনিধি হাবিবুল্লাহ হাবিব প্রমুখ। নির্বাহী কমিটির সভায় শিক্ষকদের সম্মানী ভাতা সহ স্কুলের উন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ম্যানেজিং কমিটির সভা শেষে মধ্যাহ্নভোজে অংশ নেয় দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপনসহ স্কুলের শিক্ষকবৃন্দ।

Leave a Reply