ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নগরঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্য

admin ঢাকা
আপডেট: 15 September 2019, 21:50

নগরঘাটা (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটা থানার নগরঘাটা মঠবাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রুমি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল ১১ টার দিকে নগরঘাটা মঠবাড়ি গ্রামে। রুমি ওই গ্রামের শরিফুলের মেয়ে। পানিতে ডুবে মৃত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১১ টা দিকে তার চাচাতো বোন আফরুন এর সাথে খেলা করছিলো রুমি। সে সময় রুমির মা বাড়িতে সংসারের কাজ করছিলো। এক পর্যায়ে সবার অজান্তে উঠানের পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় রুমি । কিছুক্ষণ পর তার মা কোথাও তাকে দেখতে না পেয়ে সকলে মিলে খুঁজতে থাকে। অবশেষে পুকুরের পানিতে রুমির লাশ ভাসতে দেখেন। এ সময় আশপাশের লোকজন তাকে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিকাল ৩ ঘটিকায় জানাযা নামাজ শেষে শিশু রুমির লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *