ঢাকাFriday , 13 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 13 September 2019, 20:09

এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম(৬৬) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। বৃহস্পতিবার রাত ৮টায় চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তিনি চর শ্রীপুর গ্রামের মৃত আব্দুল ওহাব মাস্টারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন তিনি বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য ছিলেন। বৃহস্পতিবার তার শরীরের অবস্থার অবনতি হলে প্রথমে সাতক্ষীরায় ও পরে খুলনায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। শুক্রবার বেলা ১২টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনারের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদ, ইউনিয়ন কমান্ডার কাজী ইদ্রিস, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রউফ, আব্দুল ওহাব, আব্দুল হক, আনিছুর রহমান, আব্দুর রশীদ সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *