সরকারি কেবিএ কলেজে জাতীয় শোক দিবস পালন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপলক্ষে আলোচনা সভা, দিবস ও বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুল মজিদ, সহকারি অধ্যাপক পবিত্র মোহন দাশ, আজহারুল ইসলাম, শেখ মিজানুর রহমান, আব্দুল আজিজ, শহীদুল ইসলাম, প্রভাষক আলহাজ্জ মনিরুল ইসলাম, আকরাম হোসেন, আলহাজ্জ মাসুদ করিম, আব্দুর রহমান, মনিরুজ্জামান (মহসিন), রনজন কুমার মন্ডল,শচীন্দ্র নাথ মন্ডল, দৌলতুন্নেছা পারুল, রিতা রানী, রাবেয়া খাতুন, প্রদীপ কুমার মন্ডল, আবু তালেব, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, আত্তাবুজ্জামান, নৃপেন্দ্র নাথ স্বর্ণকার সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply