ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ’র উপর হামলার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

admin ঢাকা
আপডেট: 12 September 2019, 23:15

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমানের উপর হামলা ও অফিস ভাঙচুরের তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি সরকারি কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত ও কক্ষ ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে ব্যানারসহ একটি মৌন মিছিল কলেজ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস ঘুরে তাকে না পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের কার্যালয়ে হাজির হয়। হামলাকারীদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর লিখিত স্মারকলিপিটি প্রদান করা হলে ইউএনও’র পক্ষে সেটি গ্রহণ করেন এসি ল্যান্ড। এ সময় কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, হুজ্জাতুল ইসলাম, সহিল উদ্দীন, আফজাল হোসেন, মাখন লাল দফাদার, ফিরোজ আলম, হাবিবুল্লাহ বাহার, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, শাহাদাৎ হোসেন টিটলসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত. গত রোববার ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী কলেজের অফিস রুমে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত ও কক্ষ ভাঙচুর করে। এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে থানায় মামলা করলে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি আশরাফুজ্জামান তাজ ও কর্মী আল মামুন নামে দুজনকে গ্রেফতার আদালতে প্রেরণ করে আশাশুনি থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *