ঢাকাSunday , 8 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে প্রচারনা সভা ও লিফলেট বিতরণ

admin ঢাকা
আপডেট: 8 September 2019, 22:21

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা চলমান কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ, প্রধান শিক্ষক বিশ^জিং কুমার মন্ডল, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, ইউপি সদস্যা ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলফাতুন্নেছা, সহকারী শিক্ষক সাইফল্লাহ আল তারিক, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্কুল এসএমসি কমিটির সদস্য কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক আশরাফুল আমল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের সচেতন হওয়ার আহŸান জানিয়ে বলেন, এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য সকলকে উদ্যোগী হতে হবে। এ ধরনের আয়োজন করার জন্য দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। তিনি মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেবহাটা গড়তে সবাইকে সজাগ থাকার আহŸান জানিয়ে কোথাও কোন অপরাধের ঘটনা ঘটলে তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানান। শেষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *