ঢাকাSunday , 8 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে ১৬ দলীয় ফুটবল খেলার সেমিফাইনাল অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 8 September 2019, 23:22

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালীতে মিনিস্টার ও মার্সেল ফ্রিজের সৌজন্যে ১৬ দলীয় ফুটবল খেলার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াদাহ স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মিনিস্টার গ্রুপের রিজওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান। বিশেষ অতিথি ছিলেন বালিয়াদহা একতা সংঘের সভাপতি রেজওয়ান মোল্লা। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোল্লা নজরুল ইসলাম সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন, ইকবাল মোল্লা, জাকির হোসেন লাবু, রিপন খান, জাকির মোড়ল, রিপন কাগুচী, বাবু শেখ প্রমুখ। খেলায় কানাইদাহ একাদশ ও তালার সাগর ফিস একাদশ অংশগ্রহন করে। কানাইদাহ একাদশ ৩-২ গোল করে তালার সাগর ফিস একাদশ কে হারিয়ে জয়লাভ করে। খেলাটির ধারা বিবরণীতে ছিলেন আলতাফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *