জলাবদ্ধতা ও ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক
ডেস্ক রিপোর্ট: জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম নিয়মিত পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সেলিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় জেলা প্রশাসক মাদ্রাসাপাড়ার বাড়িতে বাড়িতে যান এবং পরিস্কার-পরিছন্নতা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ে তাদেরকে পরামর্শ প্রদান করেন। এছাড়া জলাবদ্ধতা নিরসনে যে সকল কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে তাদেরকে অবগত করেন।

Leave a Reply