ঢাকাThursday , 5 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের জাফরপুরে মরা শিষ্ঠুফুল গাছটি মরণ ফাঁদে পরিণত হয়েছে

admin ঢাকা
আপডেট: 5 September 2019, 21:18

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল-টু তারালী সড়কের জাফরপুর নামক স্থানে মরা শুকনো শিষ্টুফুল গাছটি যেন মানুষ মরার ফাঁদে পরিণত হয়েছে। মরা গাছটির নীচ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে পথচারীসহ যানবাহন।
প্রায় সময় শুকনো ডাল ভেঙে দুর্ঘটনায় কবলিত হচ্ছে অনেকেই। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই গাছ কেটে নেওয়া দাবি জানিয়েছেন পথচারীরা।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, গাছটি দীর্ঘদিন ধরে শুকিয়ে আছে যার কারণে প্রায় সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। শিষ্টুফুল গাছটি কয়েক বছর যাবৎ মরে আছে অথচ কর্তৃপক্ষ গাছটি অপসারণের কোনো উদ্যোগ গ্রহণ না করায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। মরা শিষ্টুফুল গাছটির শুকনো ডাল ভেঙে ঝুলে আছে। মচকে থাকা শুকনো ডালগুলো যেকোনো মূহুর্তে নিচে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এমনতাবস্থায় গাছটি কেটে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *