বহেরা বাজারে দুঃসাহসিক চুরি
কুলিয়া প্রতিনিধি: দেবহাটার উপজেলার বহেরা বাজারে ৩ দোকানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে দোকানের টিন কেটে ৩টি দোকান থেকে প্রায় ৭০ হাজার টাকার নিয়ে যায় চোরেরা। বহেরা বাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিক ইসরাফিল জানিয়েছেন, ‘তার দোকানে থাকা নগদ ১৪ হাজার টাকা ও মূল্যবান সিগারেট সহ অন্যান্য জিনিস চুরি হয়ে গেছে’। অপরদিকে সাদ পোল্ট্রি ফিডের দুটি দোকানে একইভাবে টিন কেটে নগদ ২ হাজার টাকা সহ একটি ল্যাপটপ ৩টি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক নুরে হাবিব। এ ব্যাপারে স্থানীয়রা জানিয়েছেন এই এলাকায় উঠতি বয়সী ছেলেরা অনেক রাত অবদি বাজারে আড্ডা দেয়। হয়তো তাদের দ্বারা এই দু:সাহসিক চুরি সংঘটিত হতে পারে। বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানিয়েছেন, ‘বহিরাগত লোকজন মাঝে মাঝে এসে এই এলাকায় আড্ডা দেয় তাদের দ্বারাও এই চুরির ঘটনা ঘটতে পারে’। এ ধরনের চুরির ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকসহ স্থানীয়রা।

Leave a Reply