কালিগঞ্জে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন তার কার্যালয়ে বিজয়ী বিষ্ণুপুর ইউপি’র ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে বিজয়ী
পূর্ণিমা রাণী মন্ডল, তারালী ইউপি’র ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে বিজয়ী মোছা: লিপিয়া খাতুন, কৃষ্ণনগর ইউপি’র ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী তপন রায়কে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, মৌতলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এর আগে ৩ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নব-নির্বাচিত কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান।

Leave a Reply