ঈশ্বরীপুরে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি বিষয়ক পটগান
ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর ঈশ্বরীপুর ইউনিয়নে “বাঁচবো আবার নতুন করে” স্লোগানে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি বিষয়ক পটগান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরীপুর সাইক্লোন সেন্টারে ইউএসএআইডি নবযাত্রা প্রকল্পের অর্থায়নে সুশীলন ডি আর আর কম্পোনেন্টের সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ পটগানের আয়োজন করে। পটগান পরিবেশন করেন খুলনা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। ইউপি চেয়ারম্যান ও ঈশ্বরীপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড. জি এম শোকর আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় ইউপি সদস্যা হালিমা কামরুল , নবযাত্রা প্রকল্পের প্রতিনিধি সত্য রঞ্জন তরফদার, পলি দাশ, শাহাজান সিরাজ, জগবন্ধু কয়াল, শরীফ, বিশ্বজিত সহ অন্যান্য কর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply