আশাশুনিতে ভূমিহীন যাচাই-বাছাই কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভূমিহীন যাচাই-বাছাই কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উত্তরণ এ সভার আয়োজন করে। উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি এবং ভূমি কমিটির অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সামজসেবা কর্মকর্তা সুমনা শারমীন, সার্ভেয়ার শ্যামল কান্তি ঘোষ, অপ্রতিরোধ্য প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জমান মনির, পল্লী চেতনা প্রতিনিধি বাবর আলী, আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply