আশাশুনিতে ক্যান্সার আক্রান্ত শিশু ফয়সালের বাঁচার আকুতি
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ক্যান্সার আক্রান্ত শিশু ফয়সালকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন শিশুটির বাবা-মা। আশাশুনির বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের দিনমজুর ওবায়দুলের ছেলে ফয়সাল আহমেদ (৪) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে জানান তার চিকিৎসক। এ পর্যন্ত শিশুটির বাবা নিজের সহায় সম্পত্তি বিক্রি করে চিকিৎসার ভার বহন করলেও তার আর সামর্থ্য নেই। বর্তমানে শিশুটি ঢাকা শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। সন্তানের চিকিৎসা খরচ জোগানোর সামর্থ্য হারিয়ে নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন শিশুটির পরিবার। ফয়সালের চিকিৎসার জন্য সাহায্য পাঠাবার ঠিকানা বিকাশ নং ০১৭৫২-২২৩১৬৩।
ক্যাপশান : ক্যান্সার আক্রান্ত শিশু ফয়সাল।

Leave a Reply