ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের : দুটি খেলায় শ্রীউলা ও দরগাহপুর বিজয়ী

admin ঢাকা
আপডেট: 3 September 2019, 22:25

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ (অনূর্ধ্ব ১৭) দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ গ্রুপের খেলায় কাদাকাটি বনাম দরগাহপুর ইউনিয়ন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময় উভয় দল ১-১ গোল করে সমতায় থাকলে অতিরিক্ত সময় খেলা হয়। অতিরিক্ত সময়েও খেলাটি অমীমাংসিত থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে দরগাহপুর একাদশ ৫-৪ গোলে কাদাকাটি একাদশকে পরাজিত করে। বি গ্রæপের দিনের অপর খেলায় চাপড়া কেওড়া পার্ক ফুটবল মাঠে অংশ গ্রহণ করে শ্রীউলা একাদশ ও শোভনালী ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে শ্রীউলা দলের ১০নং জার্সি পরিহিত ক্যাপ্টেন আব্দুল্লাহ’র একমাত্র গোলে শোভনালী দলকে পরাজিত করে। খেলা দুটি পরিচালনা করেন পিপুল ও আসাদুর রহমান আসাদ। খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আজ বুধবার বেলা তিনটায় চাপড়া কেওড়া পার্ক ফুটবল মাঠে বি গ্রুপের একমাত্র খেলায় অংশ নেবে আশাশুনি বনাম কুল্যা ইউনিয়ন একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *