ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেরোসিনের চুলার বিস্ফোরণে দগ্ধ সালামের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 2 September 2019, 22:18

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ আব্দুস সালামের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) ভোর রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আব্দুস সালাম সাতক্ষীরা শহরের কামাল নগর এলাকার আব্দুস সুবহানের ছেলে। সে সাতক্ষীরা বড়বাজার সংলগ্ন হাটের মোড়ে আবুল হোসেনের চটপটির দোকানে ১৫ বছর ধরে কাজ করতো। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দোকানে কর্মরত অবস্থায় কেরোসিনের চুলা বিস্ফোরণে সে দগ্ধ হয়। অগ্নি দগ্ধ আব্দুস সালামকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল,পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সর্বশেষ ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। চটপটির দোকানদার টিটু জানাই, ১৫ বছর ধরে সালাম তাদের দোকানে কাজ করতো। নিজের ভাইয়ের মগ সম্পর্ক তার সাথে। দুর্ঘটনার সাথে সাথে তারা সালামকে চিকিৎসার সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু শত চেষ্টার পরও তাকে বাঁচানো গেল না। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে কর্মরত ডাক্তার জানান, তার শরীরের ৫০ ভাগের বেশি পুড়ে যায় । আসরের নামাজের পরে জানাজা শেষে কামালনগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *