আশাশুনি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনি খেলায় খাজরা বিজয়ী
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৯ (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উদ্বোধনি খেলায় খাজরা ইউনিয়ন একাদশ ২-০ গোলে প্রতাপনগর ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে। খেলায় প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খাজরা একাদশের আবু জাহিদ ও আছাফুরের দুই গোলে খাজরা ইউনিয়নের জয় নিশ্চিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, পিআইও সোহাগ খান, নির্বাচন কর্মকর্তা সাইফুর রহমান, আরডিও বিশ্বজিত ঘোষ, ক্রীড়া সংস্থার সেক্রেটারি স.ম সেলিম রেজা সেলিম, ওসি (তদন্ত) ইমারত হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ মিয়ারাজ আলী, শেখ জাকির হোসেন, ইউপি সদস্য হোসেন আলী প্রমুখ। আজ সোমবার বেলা ৩টায় দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বড়দল ও আনুলিয়া ইউনিয়ন একাদশ এবং চাপড়া হিন্দোল সংঘ ফুটবল মাঠে অপর খেলায় অংশ নেবে আশাশুনি মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্মৃতি সংসদ ও বুধহাটা ইউনিয়ন একাদশ।

Leave a Reply