প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন
মীর তাজুল ইসলাম রিপন : গত ০১/০৯/২০১৯ ইং তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত, অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরায় প্রকাশিত সংবাদের শিরোনাম “পুরাতন সাতক্ষীরা ঘোষ পাড়ায় জমি দখলের অভিযোগ থানায়” শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমার নাম ব্যবহার করে জমি দখল ও হুমকী ধামকী দেওয়ার কথা উপস্থাপন করা হয়েছে। একই সাথে থানায় এই মর্মে অভিযোগ হয়েছে বলা হয়েছে। যা আদৌও সঠিক নয়। মন গড়া তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে সাতক্ষীরা মৌজার ২৫২২ নং দাগ ও হাল দাগ- ৮০৫৮, ১৩৫১ ডিপি-২৯৫ খতিয়ানের ১ একর ৪০ শতক জমির মধ্যে ৩৫ শতক জমি গত ৬ মাস আগে জমিটি আমি ক্রয় করি এবং সেখান থেকে অদ্যাবধি ঘেরা বেড়া দিয়ে দখলে আছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply