বড়দলে বেড়ি বাঁধ ভাঙন আতঙ্কে এলাকাবাসী
বড়দল প্রতনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মানিকখালী নির্মাণাধীন ব্রিজ থেকে ৩শ’ ফুট দক্ষিণে খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে মৎস্য ঘের প্লাবিত হয়েছে। শনিবার দুপুরে বাঁধ চুঁইয়ে পানি আসতে দেখে স্থানীয়রা আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়।পরবর্তীতে সেখানে প্রায় ২০ ফুটের মতো ভেড়ীবাঁধ ভেঙে প্লাবিত হয়। বিকালে স্থানীয় কয়েকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি সংস্কারের চেষ্টা করে কিন্তু লোক সংখ্যা কম থাকায় বাঁধটি সংস্কার করা সম্ভব হয়নি। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুনরায় পানি প্রবেশ করলে জামালনগর,কেয়ারগাতী, খেড়–য়ারডাঙ্গা সহ কয়েকটি গ্রামের শত শত মৎস্য ঘের, ধানক্ষেত, ফসলি জমি ও কয়েক হাজার মানুষ পানিবন্দি হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বাঁধটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply