শোক দিবস উপলক্ষে মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা
মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নাজিমগঞ্জ বাজারে মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোজাচ্ছের রহমান।

Leave a Reply