ঢাকাThursday , 29 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দান কারী রায়হান আটক

admin ঢাকা
আপডেট: 29 August 2019, 23:08

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দানকারী রায়হানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পুলিশ রায়হানকে আটক করে। আটককৃত রায়হান উপজেলার কপিলমুনি ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের পুত্র। ইউনিয়নের জনৈক আকলিমা, রোজিনা, রোকন, রহিম, জেসমিন, সখিনা ও মোস্তফা জানান, আমাদের নিকট থেকে বিভিন্ন প্রতিশ্রæতি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে রায়হান। সে দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক, মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। শেষ পর্যন্ত বিরাশীর মান্দার গাজীর ছেলে আকবার আলী গাজী বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করেছে বলে শুনেছি। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রায়হান দীর্ঘদিন ধরে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *