দেবহাটায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ১০ আসামি গ্রেফতার
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে নয় জন সিআর ও একজন জিআর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নির্দেশনায় এএসআই রশিদুল ইসলাম ও এএসআই সোহেল উদ্দীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃত আসামিরা হলেন, সিআর ১০১৭/১৬ নং মামলার আসামি উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের সৈয়দার রহমানের পুত্র হাফিজুল ইসলাম, সিআর ৭১/১৯ নং মামলার আসামি চালতেচলা গ্রামের আবুল কাশেমের পুত্র জামাল গাজী, সিআর ২৪৭/১৮ এবং ৩৮/১৯ নং মামলার আসামি ঘড়িয়াডাঙ্গা গ্রামের আইয়ুব আলীর পুত্র সাকিল হোসেন, সিআর ৪৯/১৯, ১৭/১৯, ৩৮/১৯ এবং ২৪৭/১৯ নং মামলার আসামি ঘড়িয়াডাঙ্গা গ্রামের রহিম মল্লিকের পুত্র আইয়ুব হোসেন, সিআর ৭৭/১৯ নং মামলার আসামি হাদিপুর গ্রামের এসহাক শেখের পুত্র ইসরাফিল হোসেন, একই মামলার হাদিপুর জয়নাল শেখের পুত্র আবুল হোসেন, সিআর ৪৯/১৯ নং মামলার আসামি গোপাখালি গ্রামের নুর ইসলামের পুত্র রিপন হোসেন, একই মামলার ঢেপুখালি গ্রামের ওসমান গাজীর পুত্র সাইদ মেহেদী, সিআর ৬৯/১৯ নং মামলার আসামি সুবর্ণাবাদ গ্রামের ধিরেন্দ্র নাথ সরকারের পুত্র সচিন সরকার। এছাড়া এসআই হেকমত আলী বহেরা এলাকায় অভিযান চালিয়ে জিআর ৩৭/১২ নং মামলার আসামি বহেরা গ্রামের মৃত হেরাজতুল্লাহর পুত্র লুৎফর রহমানকে গ্রেফতার করে। এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা সত্যতা স্বীকার করে বলেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত আছে। আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply