ঢাকাTuesday , 27 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ’র শপথ গ্রহণ

admin ঢাকা
আপডেট: 27 August 2019, 21:50

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুর রউফ’র শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। জেলা প্রশাসক নব-নির্বাচিত চেয়ারম্যানকে প্যানেল চেয়ারম্যানের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করে বর্তমান সমস্যা ডেঙ্গু প্রতিরোধে কাজ করার আহŸান জানান।’ এ সময় স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক হোসেন শওকত, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার, আলিপুর ইউনিয়ন পরিষদের সচিব কাঞ্চন কুমার দে, ইউপি চেয়ারম্যানের নির্বাচনি এজেন্ট শিক্ষক আতাউর রহমান, নব-নির্বাচিত চেয়ারম্যানের কন্যা নিলুফার আক্তার রিতা, পৌত্র আব্দুল্লা সিয়ামসহ নব-নির্বাচিত আলিপুর ইউনিয়নের সাধারণ নাগরিক ও সমর্থকরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর সদরের আলিপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুর রউফকে ইউনিয়নের সাধারণ নাগরিক ও সমর্থকরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। উল্লেখ্য আলিপুর ইউনিয়নে ২০১৬ সালের ৩১ অক্টোবর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ টি ওয়ার্ডের চারটি কেন্দ্রে ব্যালট পেপার কেটে বাক্সে ঢোকানোসহ ব্যাপক অনিয়ম হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা নির্বাচনে কমিশনে আবেদন করলে কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে আলিপুর ইউনিয়নের ০৯টি কেন্দ্রের মধ্যে গত ১১ জুলাই স্থগিত হওয়া সাতক্ষীরার আলিপুর ইউনিয়নের পুনরায় নির্বাচনে চারটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে মো. আব্দুর রউফ ৪০৬৮ ভোটে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতিকে মোহাম্মাদ মহিয়ুর রহমান ১৩৯৬ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *