ঢাকাMonday , 19 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কয়েকটি গ্রামে জলাবদ্ধতা

admin ঢাকা
আপডেট: 19 August 2019, 23:15

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুরসহ কয়েকটি বসতি এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় জিম্মি হয়ে পড়েছে কয়েক’শ পরিবার। গত এক সপ্তাহ জুড়ে প্রবল বর্ষণে এ উপজেলার বাজারগ্রামের মোড়ল পাড়া, শেখ পাড়া, বাজারগ্রাম, বাজারগ্রাম রহিমপুর গ্রামের তালীমুল কোরআন মাদ্রাসা, মৎস্য সেট, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ঈদগাহ মোড় এলাকায় জলাবদ্ধতায় আটকে পড়েছে শত শত পরিবার। সরেজমিনে দেখা যায়, প্রবল বর্ষণে এলাকার রাস্তা ঘাট, পানিতে নিমজ্জিত হওয়া ছাড়াও আশেপাশের গ্রাম গুলোতে পানি নিষ্কাশনের পথ বা কোন ড্রেন না থাকায় দীর্ঘদিন পানি জমে থাকায় এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় অতিদ্রæত এসব গ্রামের রাস্তাঘাট নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *