কুলিয়ায় জাতীয় শোক দিবস পালন
মো. রুহুল আমিন, কুলিয়া (দেবহাটা): দেবহাটার কুলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় ১নং কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল দলিয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সাথে দলীয় পতাকাসহ কালো পতাকা উঠানো হয়। এছাড়া বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে কাঙালি ভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১নং কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক শরীফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান সরকার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শ্রমিক নেতা মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মহরম ইসলাম বাবু প্রমুখ।

Leave a Reply