গাবুরায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
গাবুরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নে ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকে গতকাল ৭ই আগস্ট সকাল ১০ টায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ইউএস এআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় নবযাত্রা প্রকল্পে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্যামনগরের সহযোগিতায়, ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের আয়োজনে, ইউ/পি সদস্য আবিয়ার রহমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ -২০১৯ উপলক্ষ্যে র্যালী ও মায়েদের কুইজ প্রতিযোগিতা হয়। কুইজ বিজয়ী ২০জন মায়েদের মাঝে নবযযাত্রা প্রকল্পের উপহার স্বরুপ উন্নত মানের ছাতা দেওয়া হয়। বিজয়ীদের মাঝে ইউ পি সদস্য আবিয়ার রহমান উপহার তুলে দেন। এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্শ অর্গানাইজার মাহমুদুর রহমান, মৌসুমী পারভীন, ফাতিমা খাতুন, এফ ডাবলু এ মরিয়ম খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এম সি এইচ এন অর্গানাইজার পলাশ কুমার সাহা।

Leave a Reply