দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম (বার) এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ প্রমুখ।

Leave a Reply